মাহফিলের খিচুড়ি খেয়ে নারীর মৃত্যু, আক্রান্ত ২ শতাধিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ পিএম, ১৬ নভেম্বর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের দেলদুয়ারে ওয়াজ মাহফিলের তোবারক খিচুড়ি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮০ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। ওই এলাকার দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল।
টাঙ্গাইলের দেলদুয়ারের আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামে ১৪ নভেম্বর রাতে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে তোবারক হিসেবে রান্না করা খিচুরি বিতরণ করা হয়। এ সময় কেউ কেউ সভাস্থলে বসে সেই খিচুরি খান এবং কিছু লোক প্যাকেট খাবার বাড়িতে নিয়ে গিয়ে খান।
খিচুড়ি খাওয়ার পরে বেশ কিছু লোকের ডায়রিয়া শুরু হয়। এদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হন ৮০ বছরের এক বৃদ্ধা নারী। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ওয়াজ মাহফিলের তোবারক খেয়ে হঠাৎ করেই এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। এতে করে অসুস্থ হয়ে পড়েছেন শিশুসহ দুই শতাধিক নারী-পুরুষ। এরমধ্যে এক বৃদ্ধা নারীর মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল গজিয়াবাড়ি এলাকার আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন। এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে ডায়রিয়া আক্রান্তদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছ।
আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, এখন পর্যন্ত শিশুসহ দুই শতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক নারী মারা গেছেন।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল। তবে কি কারণে ডায়রিয়া শুরু হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার